বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫

মানুষ বা প্রানী কখনই একা চলতে পারে না, তাই তারা বন্ধু বানায়, গ্রুপ বানায়...সমাজবদ্ধভাবে বাস করে। আমরা কি গাছপালার ক্ষেত্রেও এমনটা অনেকসময় দেখি না? গাছের নীচে বীজ পড়ে গাছ জন্মায় এভাবে তারাও একটা কলোনী বানায়। হয়তো তারা একে-অপরের উপর নির্ভর করে না ? তবুও আমরা কি দেখি না সব গাছ কিন্তু সমানতালে বড় হয় না। তার মানে তাদের ভেতরও কিছুটা প্রতিযোগিতা-ঈর্ষা কাজ করে। এদের মধ্যেই অন্তঃপ্রজাতি সংগ্রাম, আন্তরপ্রজাতিগত সংগ্রাম ও পরিবেশগত সংগ্রাম ঘটেই চলে, ফলে কিছু কিছু গাছপালা যুদ্ধে হেরে মৃত্যুও বরণ করে। কোন কোন গাছ খাদ্য তৈরি করতে না পেরে পুষ্টিহীনতায় মারা যায় বা দূর্বল আকৃতির হয়।
আবার কিছু কিছু গাছপালা আছে তারা কিন্তু অদ্ভুত রকমের কলোনি করে বেঁচে থাকে, সংগ্রাম করে না, কোনো বিবাদও না। এই উদ্ভিদগুলি পরস্পরকে দৃঢ়ভাবে প্রীতির বাধনে ধরে রাখে, কেউ কারো খাবার কেড়ে খায় না বা তৈরি করতে বাঁধারও সৃষ্টি করে না। অনেক সময় একসাথেই ঘুরে বেড়ায় গোটা কলোনি নিয়ে...হ্যাঁ এরা হলো কিছু জলজ উদ্ভিদ-ভলভক্স, ইউডোরিনা, পানডোরিনা, হাইড্রোডিকটিওন , পেডিঅ্যাসট্রাম।
এককোষী ভলভক্স গণের উদ্ভিদটি একটি সবুজ শৈবাল। এরা ডোবা, পুকুর, বিলে ভেসে বেড়ায়। এরা সবসময় ফাঁপা বলের মতো আকার ধারণ করে প্রজাতিভেদে ৫০০ থেকে ৬০০০০ ভলভক্স ঘুরে বেড়ায়। এদের সেই ফাঁপা বলের ভেতর শ্লেষ্মা বা মিউসিলেজ জাতীয় পদার্থ দিয়ে ভরা থাকে বলে তারা পরস্পর যুক্ত হয়ে কোষগুলির মধ্যে সংযোগ রক্ষা করে। তারা একসঙ্গে কাজ ভাগ করে নেয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন