বিস্মৃত ভূমি
২৭/৯/০৯
পেরোও তুমি চড়াই-উৎরাই বন্ধুর পথ
ত্রিচক্র যানে চড়ে কখনো হাঁটা পথে
পাহাড় ঘেঁষে কখনো অলিগলি মেঠোপথ
ঝরনা ধারা , কুচো পাথর ডিঙ্গিয়ে
একই রকম নয় কোন পথই কখনো
মননে, চরিত্রে ও আচরণের ভিন্নতা
স্থিরতা আসেনা খানা-খন্দে যাপিত জীবনে
যান্তব এ জীবনে সবই ধুয়াসায় আচ্ছন্ন
জ্ঞানের গড়িমায় সূউচ্চ সকলেই
ক্ষুদ্রতা শুধু নিজভূমে হীনতায়
নিজেকে ভাবতেই হবে সূর্য সম বলীয়ান
একদা পেরিয়ে যাবে সকল দীনতা
জীবন একটাই
২৮/০৯/০৯
কীটেরা বেড়ায় ঘরময়, যেন নিজস্ব ভূবন
দুজন বাসিন্দা আস্ত শরীরে ওদেরই দখলে
গভীর ঘুম ভাঙ্গায় গায়ে বিচরণে অযথা
মানুষ উপায় হীন জিম্মি কখনো-সখনো
আলোক দর্শনে আত্মহুতি ওদের বোকামি
মানুষ বুদ্ধির জোরে জয় করে অনেক অত্যাচার
বেঁচেই থাকতে হবে এটাই চিরন্তন
অযথা মরণ কেন বোকার মতন
বকুল বলো
২৮/০৯/০৯
রাশি রাশি ফুলের গুচ্ছে সৃষ্টি যে মালার
ক্লান্তি হীন টোকাই কুড়োয় এ ঝরে পরা ফুল
গল্প আর কথার পরশে তৈরি হয় মালারা
বিক্রি করে শিশু কিশোর যুগল দেখে ক্রেতা
দায়বদ্ধ কোন পুরুষ কখনো কেনে ক্ষনিকের মোহে
খেলাচ্ছলে পরায় পিয়াসী কোন নারী
কেনে রে ছুড়ি এনেছি বাঁধন মন তোর চাইছে যা
হেসে খেলে গলায় বদল বকুল বলো তুমি
একি শুধু পাগলে বিলাপ নাকি অন্য কিছু?
বোঝা দুরহ খেয়ালী পুরুষে গ্রহ থেকে গ্রহে
উড়ে চলে দিগন্তে অতিথি জীবন যার
মস্তিষ্ক হৃদয়ে শুধুই কবিতা জ্ঞানপোকা
সোমবার, ১২ অক্টোবর, ২০০৯
ডায়রী জীবন
০৯/১০/০৯
স্বচ্ছ টেবিল গ্লাসে বিমূঢ় ডায়রী
অনাদর অবহেলায় একাকী পতিত
বহদিন অষ্পৃশ্য বিবাগী সন্নাসী
লেখাহিন এলোমেলো যাপিত জীবন
নেমে এলো কাঙ্খিত আশার বরষা
পত্র পুষ্পে বৃক্ষ সবুজ সতেজ
পাখির ডানায় আবেগ সুরের
রক্ত প্রতিমায় যৌবন জোয়ার
আঁকিঝুকি ভরে গেল ডায়রী পাতায়
আরো গেল বুক ভরা ভরসা আবেগ
লালিমায় মুগ্ধ আকাশ প্রদীপ
কুহুতানে বনভূমি উদ্বেল সৌরভ
০৯/১০/০৯
স্বচ্ছ টেবিল গ্লাসে বিমূঢ় ডায়রী
অনাদর অবহেলায় একাকী পতিত
বহদিন অষ্পৃশ্য বিবাগী সন্নাসী
লেখাহিন এলোমেলো যাপিত জীবন
নেমে এলো কাঙ্খিত আশার বরষা
পত্র পুষ্পে বৃক্ষ সবুজ সতেজ
পাখির ডানায় আবেগ সুরের
রক্ত প্রতিমায় যৌবন জোয়ার
আঁকিঝুকি ভরে গেল ডায়রী পাতায়
আরো গেল বুক ভরা ভরসা আবেগ
লালিমায় মুগ্ধ আকাশ প্রদীপ
কুহুতানে বনভূমি উদ্বেল সৌরভ
প্রতিবেশি
Monday, June 4, 2012
তার সাথে কথা হয় কদাচিৎ
দেয়াল গড়িয়ে চলে মুখোমুখি
অযথা প্রাননাশে জুড়ি নেই মানব চরিতে
জীবন তাগিদে করে অন্য প্রানি
ঝড়-ঝঞ্জায় বিপদ সংকুল তাই
ছুটে আসি তোমাদের আবাসে
তেমন ক্ষতি করি না শুধুই বাসা বাঁধি
উপকার করি মশক বিনাশে
তারপরও প্রচণ্ড দাপটে
ঝেড়ে-মুছে লুটপাট করো বাড়িঘর
মেরে ফেল শিশু-বুড়ো সব
বাড়ি ছাড়া ঘুরি যাযাবর জীবনে
দেয়াল গড়িয়ে চলে মুখোমুখি
অযথা প্রাননাশে জুড়ি নেই মানব চরিতে
জীবন তাগিদে করে অন্য প্রানি
ঝড়-ঝঞ্জায় বিপদ সংকুল তাই
ছুটে আসি তোমাদের আবাসে
তেমন ক্ষতি করি না শুধুই বাসা বাঁধি
উপকার করি মশক বিনাশে
তারপরও প্রচণ্ড দাপটে
ঝেড়ে-মুছে লুটপাট করো বাড়িঘর
মেরে ফেল শিশু-বুড়ো সব
বাড়ি ছাড়া ঘুরি যাযাবর জীবনে
শুক্রবার, ২৮ আগস্ট, ২০০৯
সমূদ্র যাত্রা
শেষ নেই যার, সময়ের হিসেব
শুরু হলো যাত্রা অনির্দিষ্ট
এয়ারপোর্ট হয়ে গুলশান হয়ে কাওরান বাজার
পাক্কা ৫ ঘন্টার সমূদ্র যাত্রা, বিরামহীন
কদিনের অবিরাম টাইমিং বৃষ্টি মূষলধারে
ঢাকা শহরের খানাখন্দ ভরে ওঠে নিমিষেই
শুরু হয় গাড়ি জ্যাম, প্রতিদিনের অসহ যন্ত্রনা
থেমে যায় ইঞ্জিন বিকট স্বরে
বিকল মাইক্রো পড়ে থাকে রাস্থার ধারে
থই থই পানি একুল ওকূল
মাথায় ঝরে পানি অবিরাম, নেই কোন শূন্য বাহন
অগত্যা হন্টন ছাড়া উপায় হীন
তবুও থেমে নেই অকূল যাত্রা অথবা জীবন চর্চ্চা
জানা শোনা, প্রেম আবেগ বা লেনদেন
হাটু পানি পেরিয়ে, বিশাল রাস্তা পারাপার
আলোকিত শহরের ফুটপাতে হাত ধরে
শুরু হলো যাত্রা অনির্দিষ্ট
এয়ারপোর্ট হয়ে গুলশান হয়ে কাওরান বাজার
পাক্কা ৫ ঘন্টার সমূদ্র যাত্রা, বিরামহীন
কদিনের অবিরাম টাইমিং বৃষ্টি মূষলধারে
ঢাকা শহরের খানাখন্দ ভরে ওঠে নিমিষেই
শুরু হয় গাড়ি জ্যাম, প্রতিদিনের অসহ যন্ত্রনা
থেমে যায় ইঞ্জিন বিকট স্বরে
বিকল মাইক্রো পড়ে থাকে রাস্থার ধারে
থই থই পানি একুল ওকূল
মাথায় ঝরে পানি অবিরাম, নেই কোন শূন্য বাহন
অগত্যা হন্টন ছাড়া উপায় হীন
তবুও থেমে নেই অকূল যাত্রা অথবা জীবন চর্চ্চা
জানা শোনা, প্রেম আবেগ বা লেনদেন
হাটু পানি পেরিয়ে, বিশাল রাস্তা পারাপার
আলোকিত শহরের ফুটপাতে হাত ধরে
সহযাত্রী
কাকডাকা ভোরে ঘুম ভেঙ্গে ওঠে পাখি
ছোটে আহারের সন্ধানে, একটু দেরীতেই
হাতছাড়া হয়ে যেতে পারে, খাদ্যের প্রাচূর্য্য
এমনি প্রতিযোগীতার জীবন-যাপন
কঠিন জীবন পছন্দের এই ক্ষনে
বাস যাত্রা ছাড়া আন্য কোন পথহীন
দৌড়ে, মানুষের ভীড় ঠেলে বাসে ওঠা
সে এক ভয়ানক প্রতিযোগিতা
মানুষের ভেতর মরে গেছে নৈতিকতার প্রলেপ
ভ্রুক্ষেপহীন সহযাত্রীর নির্মমতা,
কখনো পথিমধ্যে গড়ে ওঠে সখ্যতা
লেনদেন হয় বাক্যালাপের মধ্য দিয়ে
টিকেট চেকার সুবিধা বুঝে বেশী পয়সা লুটে
ক্ষিপ্ত যাত্রী তেরিয়া হয়ে বেসামাল গাল দেয়
অতিরিক্ত পয়সার লোভে বা দিক ঘেষে চলে
সুযোগ পেলেই যাত্রী উঠিয়ে ফেলে
ছোটে আহারের সন্ধানে, একটু দেরীতেই
হাতছাড়া হয়ে যেতে পারে, খাদ্যের প্রাচূর্য্য
এমনি প্রতিযোগীতার জীবন-যাপন
কঠিন জীবন পছন্দের এই ক্ষনে
বাস যাত্রা ছাড়া আন্য কোন পথহীন
দৌড়ে, মানুষের ভীড় ঠেলে বাসে ওঠা
সে এক ভয়ানক প্রতিযোগিতা
মানুষের ভেতর মরে গেছে নৈতিকতার প্রলেপ
ভ্রুক্ষেপহীন সহযাত্রীর নির্মমতা,
কখনো পথিমধ্যে গড়ে ওঠে সখ্যতা
লেনদেন হয় বাক্যালাপের মধ্য দিয়ে
টিকেট চেকার সুবিধা বুঝে বেশী পয়সা লুটে
ক্ষিপ্ত যাত্রী তেরিয়া হয়ে বেসামাল গাল দেয়
অতিরিক্ত পয়সার লোভে বা দিক ঘেষে চলে
সুযোগ পেলেই যাত্রী উঠিয়ে ফেলে
অদেখা
পৃথিবীকে দেখা হয়নি প্রকাশ্যে কখনো,
যাইনি কোন নিষিদ্ধ এলাকায়
সমাজ সংসারের বিপরিতে, নিজস্ব বলয়ের বাইরে
হঠাৎ এল প্রচন্ড ঘূর্নিঝর এলোমেলো
সীমানা হারিয়ে গেল, দেখা হলো অনেক বিষয়
কোনটাই আকর্ষন করে না, সবকিছুতেই কৃত্রিমতা
ব্রিটিশ পরিমন্ডলে ছেয়ে আছে মানষিকতা
মন সরে যায় বাস্তবতার এই হালে
কফি হাউসের অদেখা আড্ডা বা ঢাকা ক্লাবের গল্প
কি নিদারুন আকর্ষনে টেনে রাখতো সূতো
এখন অর্থহীন মনে হয় বুদ্ধিজীবী বলা ভাষন
যা শুধুই মুখের বুলি আনর্থক
যাইনি কোন নিষিদ্ধ এলাকায়
সমাজ সংসারের বিপরিতে, নিজস্ব বলয়ের বাইরে
হঠাৎ এল প্রচন্ড ঘূর্নিঝর এলোমেলো
সীমানা হারিয়ে গেল, দেখা হলো অনেক বিষয়
কোনটাই আকর্ষন করে না, সবকিছুতেই কৃত্রিমতা
ব্রিটিশ পরিমন্ডলে ছেয়ে আছে মানষিকতা
মন সরে যায় বাস্তবতার এই হালে
কফি হাউসের অদেখা আড্ডা বা ঢাকা ক্লাবের গল্প
কি নিদারুন আকর্ষনে টেনে রাখতো সূতো
এখন অর্থহীন মনে হয় বুদ্ধিজীবী বলা ভাষন
যা শুধুই মুখের বুলি আনর্থক
শুক্রবার, ৩১ জুলাই, ২০০৯
সময়
তোমার কাছে পৌঁছাবার কোন সময়-অসময় নেই
রাত দুপুরে অথবা সকাল- বিকালে চলে যাই নির্দ্বিধায়
তোমার বাহু বন্ধনে ,কন্ঠ বেস্টন করি
চলে যাই সুদূর কল্প রাজ্যে
কথা হয় কাব্যময়, গানের মতো রিনিঝিনি
কথার পিঠে কথার ফোড় দিয়ে
নঁকশী কাথা বুনি , তাতে ঘুমিয়ে যাই
বঞ্চনার বেদনা ভুলে
ফিরে আসে দুরন্ত শৈশব ও তারুন্যের থিতু হয়ে যাওয়া
সময়ের যাঁতাকলের ঘটনা সমূহ
যা আরন্যক যা অবর্ননীয়
চলে আসে নির্দ্বিধায় রঙ্গীন প্রজাপতির পাখায় চড়ে
এভাবেই চলে কথার বিহার প্রতিদিন তোমাতে আমাতে
যাতে আলগ্ন বুদ হয়ে, প্রতীক্ষার প্রহর গুনি
কোন অভিনেতার মমতার কাছে
নির্ভয়ে ঘুমিয়ে পড়া গ্লাস ভরে দুধ খেয়ে।
রাত দুপুরে অথবা সকাল- বিকালে চলে যাই নির্দ্বিধায়
তোমার বাহু বন্ধনে ,কন্ঠ বেস্টন করি
চলে যাই সুদূর কল্প রাজ্যে
কথা হয় কাব্যময়, গানের মতো রিনিঝিনি
কথার পিঠে কথার ফোড় দিয়ে
নঁকশী কাথা বুনি , তাতে ঘুমিয়ে যাই
বঞ্চনার বেদনা ভুলে
ফিরে আসে দুরন্ত শৈশব ও তারুন্যের থিতু হয়ে যাওয়া
সময়ের যাঁতাকলের ঘটনা সমূহ
যা আরন্যক যা অবর্ননীয়
চলে আসে নির্দ্বিধায় রঙ্গীন প্রজাপতির পাখায় চড়ে
এভাবেই চলে কথার বিহার প্রতিদিন তোমাতে আমাতে
যাতে আলগ্ন বুদ হয়ে, প্রতীক্ষার প্রহর গুনি
কোন অভিনেতার মমতার কাছে
নির্ভয়ে ঘুমিয়ে পড়া গ্লাস ভরে দুধ খেয়ে।
ফড়িং ক্ষমো মোরে
শৈশবের ডানপিটে দুরন্তপনায়, খেলাচ্ছলে জীবন বিপন্নপ্রায় ফড়িং
ক্ষমা করে দাও তোমার অসীম উদারতায়।
আজ এই মধ্য গগনে এসে বিশাল এয়ারপোর্টের রানওয়ে চত্বরে,
নিঃসীম সবুজের সমারোহে তোমাদের অবাধ বিচরণ
আমায় পুলকিত করে, স্বাধীনতার স্বাধ জাগায়
আর আপরাধে নত হয় মন বা বিবেক
সে ছিল অবোধ শিশুর জীবন
অনায়াসে ভাংচুর আর খেলার মোহে প্রানবধ
অনতাপ জাগে , ক্ষমা করো মোরে, ক্ষমো হে ক্ষুদ্র প্রান
সকল প্রানময় জীবনের কাছে
অনবরত ক্ষমা প্রার্থনা করি
নিজ স্বার্থের কাছে তোমাদের ধ্বংস করার জন্য
শৈশবের ডানপিটে দুরন্তপনায়, খেলাচ্ছলে জীবন বিপন্নপ্রায় ফড়িং
ক্ষমা করে দাও তোমার অসীম উদারতায়।
আজ এই মধ্য গগনে এসে বিশাল এয়ারপোর্টের রানওয়ে চত্বরে,
নিঃসীম সবুজের সমারোহে তোমাদের অবাধ বিচরণ
আমায় পুলকিত করে, স্বাধীনতার স্বাধ জাগায়
আর আপরাধে নত হয় মন বা বিবেক
সে ছিল অবোধ শিশুর জীবন
অনায়াসে ভাংচুর আর খেলার মোহে প্রানবধ
অনতাপ জাগে , ক্ষমা করো মোরে, ক্ষমো হে ক্ষুদ্র প্রান
সকল প্রানময় জীবনের কাছে
অনবরত ক্ষমা প্রার্থনা করি
নিজ স্বার্থের কাছে তোমাদের ধ্বংস করার জন্য
রবিবার, ২৮ জুন, ২০০৯
অভ্যাস
সবাই যদি পারে, পাখি পারে পিঁপড়া পারে
মানুষ কেন পারবে না?
শুধু পারতে হলে দৃঢ়তা চাই
আর হারানোর মানসিকতা
মানতে হবে সর্ম্পকের এই তারতম্যের
সর্ম্পকে চিরস্থায়ী বলে কিছু নেই
ডিম থেকে বাচ্চা , সঙ্গী থাকে বাসা বোনে
খাবার আহরণে কেটে যায় দিন
যখন প্রয়োজন শেষ ফুরায় সব লেনদেন
বাসা ছেড়ে পাখি যায় উড়ে
এভাবেই চরম ভাললাগা,
ভালবাসায় অনাকর্ষণ আনে
কেউ মানতে জানে, কেউ পারে না
বিরক্তির পর্যায়ে আনে সম্পর্ক
বুদ্ধিমান চলে যায় পাখি পর্যায়ে
সব অভ্যাসের বিসর্জন দিয়ে
মানুষ কেন পারবে না?
শুধু পারতে হলে দৃঢ়তা চাই
আর হারানোর মানসিকতা
মানতে হবে সর্ম্পকের এই তারতম্যের
সর্ম্পকে চিরস্থায়ী বলে কিছু নেই
ডিম থেকে বাচ্চা , সঙ্গী থাকে বাসা বোনে
খাবার আহরণে কেটে যায় দিন
যখন প্রয়োজন শেষ ফুরায় সব লেনদেন
বাসা ছেড়ে পাখি যায় উড়ে
এভাবেই চরম ভাললাগা,
ভালবাসায় অনাকর্ষণ আনে
কেউ মানতে জানে, কেউ পারে না
বিরক্তির পর্যায়ে আনে সম্পর্ক
বুদ্ধিমান চলে যায় পাখি পর্যায়ে
সব অভ্যাসের বিসর্জন দিয়ে
বুধবার, ১৭ জুন, ২০০৯
পরীক্ষা
তুমি কি নতুন করে ফিরেছ জীবনের গলিপথে?
অথবা একটি জীবন অনেক বেশী কাঙ্খিতময়
ফিরে ফিরে দেখা আলি গলি আর খানাখন্দময় জীবনের চোরাপথ
যা কখনই ব্যাঞ্জনাময় বা আনন্দের বন্যা হয়ে আসেনি
ত্যাগ তিতিক্ষার প্রহর বড়ই দীর্ঘ, দূঃসহময়
গ্রীস্ম-বর্ষার দূরন্ত ক্রান্তিকাল পেরিয়ে
সূর্যের সবুজ হাসির প্রতীক্ষায় আপেক্ষমান
সমাজের বুড়ো আঙ্গুল উপেক্ষা করা সাহশী নারী
অথবা একটি জীবন অনেক বেশী কাঙ্খিতময়
ফিরে ফিরে দেখা আলি গলি আর খানাখন্দময় জীবনের চোরাপথ
যা কখনই ব্যাঞ্জনাময় বা আনন্দের বন্যা হয়ে আসেনি
ত্যাগ তিতিক্ষার প্রহর বড়ই দীর্ঘ, দূঃসহময়
গ্রীস্ম-বর্ষার দূরন্ত ক্রান্তিকাল পেরিয়ে
সূর্যের সবুজ হাসির প্রতীক্ষায় আপেক্ষমান
সমাজের বুড়ো আঙ্গুল উপেক্ষা করা সাহশী নারী
মঙ্গলবার, ১৬ জুন, ২০০৯
সময় চলে জায়
জনসমাগমে অভিষেক হলো নতুন দলের নতুন চাওয়া -পাওয়া,
প্রারম্ভেই চলে অনাকাঙ্খিত ভাষনের বিস্তৃতি
প্রয়োজনের চেয়ে আপ্রয়োজনীয় কথার ফুলঝুরি,
প্রচন্ড দাবদাহ আর জন কোলাহলে মুখরিত অডিটোরিয়াম
ওভেনের উত্তাপ সত্ত্বেও সময় কেটে যায়,
কিছু খাবারের আয়োজনে ব্যতিব্যস্ত কেউবা,
কেউবা ছোটে বরফ জলের সন্ধানে মূহু মূহু
বিরক্তির অবসানে এল
রবিবার, ১৪ জুন, ২০০৯
বেশ কিছুদিন ধরে প্রেসারের সমস্যা দেখা দিয়েছে, হয়তো আএতুক চিন্তা ক্রমশঃ গ্রাস করছে। কোন কারণেই চিন্তামুক্ত হওয়ার কোন সম্ভাবনাই দেখছি না। আমি জানি স্বাতী আমার চেয়েও বেশী আমার জন্য ভাবে, এ আমার এক বড় সোভাগ্য। প্রায়শঃ ফোন করে আমাকে শক্তি দেয় এই যুদ্ধে। পৃথিবীতে এমন বন্ধু হয়তো কারো জীবনেই আসেনি এ পর্যন্ত ।
স্বীকারোক্তি
কোন এক সময়, অথবা আজই
অকপটে বলা যায় ফোনে বা নেট এ
গৃহ হতে গৃহান্তরে নির্দিধায় গতি
সুন্দর এবং মস্তিষ্ক ঘটিত সম্পর্কে
বিভ্রান্তিতেই আবসান ঘটে উড়ন্ত জীবনের
খুড়িয়ে চলো বা লোকান্তরিত ঘটুক,
পাখি বিচিত্রতায় রঙীন,
মানবজমিন থাকে না পতিত
আবাদে ব্যস্ত কারিগর পুরুষ
সফল কৃষক ঘরে তোলে ফসলের ঘ্রান
মেধা হীনেরা অসফলে ভোগে,
ভুলের মাসুলে কেটে যায় সময়
ফেরার পথটুকু বিলুপ্তিপ্রায়
সব চলার ব্যস্ততায় ক্লান্তিটুকুই বাকী
বৈচিত্রহীনতায় মুক্তি পিয়াসী
খোঁজে নতুন সরোবর স্নানের
পুরাতনে আসেনা আজানা কম্পন
এবার অন্য জগত, অন্য আঙ্গিকে সাজানো
যেখানে গান বা কাব্য চর্চা নয়,
শুধুই মানবিক, শুধুই অশরীরী
নেই কোন পাপের রূপ, কথকতা
স্বীকারক্তির দায়মুক্ত জীবন
সোমবার, ৮ জুন, ২০০৯
সোমবার, ১ জুন, ২০০৯
স্বীকারোক্তি
কোন এক সময়, অথবা আজই
অকপটে বলা যায় ফোনে বা নেটে
গৃহ হতে গৃহান্তরে
নির্দিধায় গতি
সুন্দর এবং মস্তিষ্ক ঘটিত সম্পর্কে
বিভ্রান্তিতেই আবসান ঘটে
উড়ন্ত জীবনের
খুড়িয়ে চলো বা লোকান্তরিত ঘটুক
পাখি বিচিত্রতায় রঙীন
মানবজমিন থাকে না পতিত
আবাদে ব্যস্ত কারিগর পুরুষ
সফল কৃষক ঘরে তোলে
ফসলের ঘ্রান
মেধা হীনেরা অসফলে ভোগে,
ভুলের মাসুলে কেটে যায় সময়
ফেরার পথটুকু বিলুপ্তি প্রায়
সব চলার ব্যস্ততায়
ক্লান্তিটুকুই বাকী
বৈচিত্র হীনতায় মুক্তি পিয়াসী
খোঁজে নতুন সরোবর স্নানের
পুরাতনে আসেনা আজানা কম্পন
এবার অন্য জগত,
অন্য আঙ্গিকে সাজানো
যেখানে গান বা কাব্য চর্চা নয়,
শুধুই মানবিক, শুধুই অশরীরী
নেই কোন পাপের রূপ,
কথকতা
স্বীকারক্তির দায়মুক্ত জীবন
কোন এক সময়, অথবা আজই
অকপটে বলা যায় ফোনে বা নেটে
গৃহ হতে গৃহান্তরে
নির্দিধায় গতি
সুন্দর এবং মস্তিষ্ক ঘটিত সম্পর্কে
বিভ্রান্তিতেই আবসান ঘটে
উড়ন্ত জীবনের
খুড়িয়ে চলো বা লোকান্তরিত ঘটুক
পাখি বিচিত্রতায় রঙীন
মানবজমিন থাকে না পতিত
আবাদে ব্যস্ত কারিগর পুরুষ
সফল কৃষক ঘরে তোলে
ফসলের ঘ্রান
মেধা হীনেরা অসফলে ভোগে,
ভুলের মাসুলে কেটে যায় সময়
ফেরার পথটুকু বিলুপ্তি প্রায়
সব চলার ব্যস্ততায়
ক্লান্তিটুকুই বাকী
বৈচিত্র হীনতায় মুক্তি পিয়াসী
খোঁজে নতুন সরোবর স্নানের
পুরাতনে আসেনা আজানা কম্পন
এবার অন্য জগত,
অন্য আঙ্গিকে সাজানো
যেখানে গান বা কাব্য চর্চা নয়,
শুধুই মানবিক, শুধুই অশরীরী
নেই কোন পাপের রূপ,
কথকতা
স্বীকারক্তির দায়মুক্ত জীবন
কিভাবে পেলাম এই লিঙ্ক?
আজ এই ব্লগটা তৈরি করলাম স্বাতীর বদৌলতে। আমাকে এই লিঙ্ক টা স্বাতী পাঠিয়েছে তাই ভাবলাম দেখি এটাতে কি কি সুবিধা পাওয়া যায়।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)