বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১২

শুভেচ্ছা সব জনে

by BenuBorna Adhikary on Tuesday, June 5, 2012 at 6:31pm ·

দিন পরিক্রমায় সকাল ফিরে আসে
শুরু হয় কিছু প্রজাতির জীবন-কর্ম
কিছু চলে যায় ঘুম-অবসরে
আমি কি সব জীবনের অনুসারি?
শুভ সকাল,দুপুর,বিকাল ও রাত্রি
যে যেখানেই থাকো নাও শুভেচ্ছা
অন্তর্জালের বদৌলতে পেলাম বন্ধু
ভালো কাটুক দিন-রাত সুমধুর

সব জীবনেই শান্তি থাকুক
নির্ভয়ে পেরুক বাঁচার সময়টুকু
যদিও খাদ্য-খাদক সম্পর্কে
কারো জীবন বিপদমুক্ত নয়

এ ছাড়া চলে অনাহুত বিপদ
তারপরও প্রত্যাশা ভালো থাকো
আকাশে-বাতাসে-প্রকৃতির সবখানে
আশার ঘুড়ি উড়াই মুঠি মুঠি

কে তুমি

Monday, June 11, 2012
পৃথিবী উৎপত্তির বহু আগে
হাত বাড়ালাম তোমার দিকে
কল্পনার ডানা মেলে অন্য গ্রহে
সেখানে তুমি ছিলে আমার জন্যে

ফিরে আসে বার বার

by BenuBorna Adhikary on Wednesday, June 13, 2012 at 12:11am ·
কেমন যেনো বিলুপ্ত নয়
স্মৃতিকথা মোহময়
কখনো কঠিন বাস্তবতায়
বই বা ঘটনায় আবর্তিত

সেই জীবন করুণ গাঁথা
যে পথ আমার নয়
হাসি-কান্না-চিন্তা-ভাবনা
জন্ম থেকেই অন্যের সাজানো

লক্ষীর মাল্য তারই সাজে
সাজানো পথে চলে যে
একটু ঘুরে দাড়ালেই
পথভ্রষ্ট আখ্যায়িত

তবুও রুখে দাড়াও মেয়ে
যা তোমায় শান্তি দেবে
সেটাই তোমার প্রাপ্য
তুমি বাঁচো তোমার মত করে।

মধ্য আষাঢ়ে

Sunday, June 24, 2012
ঝিরিঝিরি গুড়ি গুড়ি
ঝরছে ঠাণ্ডা খর বায়ূ পেরিয়ে
জমেছিলো বহু ক্ষোভ দীর্ঘদিনে
জেগেছে সাগর উত্তাল মেঘে.....

পাতায় আনন্দ চুয়ে পড়ে
নিজেকে সাজাবার সময় এখন
মানুষের পাপ মুছে ফেলে এ সময়
ওরা জাগে নতুন পরিসরে

আনন্দে উদ্ভাস ক্লান্তিহীন দগ্ধে
নেমে আসে শান্তিঘুম আয়েসি প্রানে
সীমানার বাইরে যা
এসেছে  নিজ করিডোরে

আজকের কোনো গান

friday, June 29, 2012
বহুদিন হয়নি পথের সাথে চলা
থেমে থেমে দুর্দান্ত ক্লান্ত সময়
সামাজিক লটবহরে আটকে নিশ্বাস
কিছুটা স্বস্তি দেয় সবুজ আত্মা

ওদের বিন্যাস, সাজাবার মহড়া
প্রাত্যাহিক জেগে ওঠা, পাখির উৎসব
নাড়া দেয় হুমড়ি খাওয়া করিডোর
তির তির জাগে পচনশীল মন

রাতের ভ্রমনে শ্যাওলা আবৃত বিল
স্নিগ্ধ আবেশে চোখ -মননে লাগে রং
ভুল ক'রে না চেনার মাশুলে
ভালোলাগা হুমড়ি খায় সম্পর্ক-চাতাল

বকুল স্পর্শে

by BenuBorna Adhikary on Saturday, July 7, 2012 at 7:31am ·
ঠিক সম্মুখে দীর্ঘকায় সুউচ্চ তুমি
মাথা নত হয় সেই ক্ষণে
তোমার পদচারণায় যা ছিলো মুখরিত
তাতে পড়েছে এক ভক্তের প্রতীক্ষীত আশা

হয় নি ছোঁয়া হাতের তাতে কি
হৃদয় দ্বারে অবিকল সেই গান
কেউ মরে না আসলে তার কর্মেই বাঁচে
অনুসারী মনে রাখে যুগ যুগ

বয়সের ভারে ন্যূজ্ব হয়ে আছে
কালের সাক্ষী বকুল বালা
ভালোবেসে যারে গেঁথেছিলে মালা
আজ সেও আছে অতিথি আপ্যায়নে

বোধের বাইরে

by BenuBorna Adhikary on Friday, July 13, 2012 at 8:51pm ·

কেমন যেনো বুনো গন্ধ আচ্ছন্ন করে
ইচ্ছেগুলো আজ ডেকেছে হরতাল
শত প্রশ্ন করেও পাই নি উত্তর তার
তাই আর হলো না যাওয়া কোথাও

অনেক জিজ্ঞাসা ভিড় করে জীবনে
কেনো এমন হয়, কেনো আত্মহত্যা করে
ব্যর্থতা কি শুধুই মায়ের
যা ওদের ভুল পথে নিয়ে যায়?

জন্মদাতা পালিয়ে যায় সুখ পেরুলেই
রেখে যায় একরাশ ফসল
পরম মমতায় আগলে রাখে মা
এক সময়  আসে দাবী-দাওয়া-চাহিদা

সেই মমতাময়ী মা দ্বারে দ্বারে ঘোরে
পরিবারের তাগিদে যে পেশায় জড়ায়
যা অনাকাঙ্খিত সমাজ-পরিবারে
শিক্ষার অভাবে উপায়হীন আয়...

সন্তান হয় বিপথগামী ভ্রুক্ষেপহীন
ঠাঁয় দাড়িয়ে থাকে অনঢ়-অচল
হয় না ফেরা আর জীবন সমীপে
সব চলে যায় নির্দয় একাকী ফেলে

গভীরতা

Saturday, July 21, 2012
চাওয়া কি তোমার
শুধুই চাওয়া ছিলো

ছিলো না কি তাতে গভীর বিশ্বাস
তাই চলে গেলে ঘোর অমাবশ্যায়
দুটি পাতাই ছিলো উৎসর্গীকৃত
তোমায় নিয়ে প্রথম আলোর
এরপর ও চাঁদ এসে যাবে
ছড়াবে আলো সবখানে
তোমার অস্থিত্বে সে থাকবে
আজীবন ও মানস মননে
কোনো কিছুই হারায় না
ফিরে ফিরে আসে বার বার

তোমার অবস্থান এখানেই

by BenuBorna Adhikary on Monday, July 23, 2012 at 8:46am ·

বুকের ঠিক বাদিকে ঢিপ ঢিপ করে
জানাও সংগোপনে ছিলাম তোর কাছে
হয়তো চাক্ষুষ নয় মননে-চিন্তায়
চোখের অলখেই ভাবনার জগতে

ঘুমের জগতে স্বপ্ন জাগানিয়া
জোছনা-স্নানের হাতছানি
মধ্যরাত উন্মাদনা কালো চাদরে
ঢাকা শহরে ঘুরে বেড়ানোর প্রলোভন

কখনো উদ্ভিদ মাঝে সহাবস্থান
দীর্ঘ সময় পুকুরঘাটে মাছ ধরা
ঝুম বৃষ্টিতে অসীমের হাতছানি
বর্ষার গানে মুখরিত প্রান

সকল ইচ্ছের ডানা মেলে
তুমি কি যেতে পারো অদেখায়
থাকবে নিজ হাতে গড়া মনোরম বাগানে
যে যাই বলুক তোমার সেটাই আস্তানা