রবিবার, ২৮ জুন, ২০০৯

অভ্যাস

সবাই যদি পারে, পাখি পারে পিঁপড়া পারে
মানুষ কেন পারবে না?
শুধু পারতে হলে দৃঢ়তা চাই
আর হারানোর মানসিকতা

মানতে হবে সর্ম্পকের এই তারতম্যের
সর্ম্পকে চিরস্থায়ী বলে কিছু নেই
ডিম থেকে বাচ্চা , সঙ্গী থাকে বাসা বোনে
খাবার আহরণে কেটে যায় দিন

যখন প্রয়োজন শেষ ফুরায় সব লেনদেন
বাসা ছেড়ে পাখি যায় উড়ে
এভাবেই চরম ভাললাগা,
ভালবাসায় অনাকর্ষণ আনে

কেউ মানতে জানে, কেউ পারে না
বিরক্তির পর্যায়ে আনে সম্পর্ক
বুদ্ধিমান চলে যায় পাখি পর্যায়ে
সব অভ্যাসের বিসর্জন দিয়ে

বুধবার, ১৭ জুন, ২০০৯

পরীক্ষা

তুমি কি নতুন করে ফিরেছ জীবনের গলিপথে?
অথবা একটি জীবন অনেক বেশী কাঙ্খিতময়
ফিরে ফিরে দেখা আলি গলি আর খানাখন্দময় জীবনের চোরাপথ
যা কখনই ব্যাঞ্জনাময় বা আনন্দের বন্যা হয়ে আসেনি

ত্যাগ তিতিক্ষার প্রহর বড়ই দীর্ঘ, দূঃসহময়
গ্রীস্ম-বর্ষার দূরন্ত ক্রান্তিকাল পেরিয়ে
সূর্যের সবুজ হাসির প্রতীক্ষায় আপেক্ষমান
সমাজের বুড়ো আঙ্গুল উপেক্ষা করা সাহশী নারী

মঙ্গলবার, ১৬ জুন, ২০০৯

সময় চলে জায়

জনসমাগমে অভিষেক হলো নতুন দলের নতুন চাওয়া -পাওয়া,

প্রারম্ভেই চলে অনাকাঙ্খিত ভাষনের বিস্তৃতি

প্রয়োজনের চেয়ে আপ্রয়োজনীয় কথার ফুলঝুরি,

প্রচন্ড দাবদাহ আর জন কোলাহলে মুখরিত অডিটোরিয়াম

ওভেনের উত্তাপ সত্ত্বেও সময় কেটে যায়,

কিছু খাবারের আয়োজনে ব্যতিব্যস্ত কেউবা,

কেউবা ছোটে বরফ জলের সন্ধানে মূহু মূহু

বিরক্তির অবসানে এল

রবিবার, ১৪ জুন, ২০০৯

বেশ কিছুদিন ধরে প্রেসারের সমস্যা দেখা দিয়েছে, হয়তো আএতুক চিন্তা ক্রমশঃ গ্রাস করছে। কোন কারণেই চিন্তামুক্ত হওয়ার কোন সম্ভাবনাই দেখছি না। আমি জানি স্বাতী আমার চেয়েও বেশী আমার জন্য ভাবে, এ আমার এক বড় সোভাগ্য। প্রায়শঃ ফোন করে আমাকে শক্তি দেয় এই যুদ্ধে। পৃথিবীতে এমন বন্ধু হয়তো কারো জীবনেই আসেনি এ পর্যন্ত ।
স্বীকারোক্তি
কোন এক সময়, অথবা আজই
অকপটে বলা যায় ফোনে বা নেট এ
গৃহ হতে গৃহান্তরে নির্দিধায় গতি
সুন্দর এবং মস্তিষ্ক ঘটিত সম্পর্কে
বিভ্রান্তিতেই আবসান ঘটে উড়ন্ত জীবনের
খুড়িয়ে চলো বা লোকান্তরিত ঘটুক,
পাখি বিচিত্রতায় রঙীন,
মানবজমিন থাকে না পতিত
আবাদে ব্যস্ত কারিগর পুরুষ
সফল কৃষক ঘরে তোলে ফসলের ঘ্রান
মেধা হীনেরা অসফলে ভোগে,
ভুলের মাসুলে কেটে যায় সময়
ফেরার পথটুকু বিলুপ্তিপ্রায়
সব চলার ব্যস্ততায় ক্লান্তিটুকুই বাকী
বৈচিত্রহীনতায় মুক্তি পিয়াসী
খোঁজে নতুন সরোবর স্নানের
পুরাতনে আসেনা আজানা কম্পন
এবার অন্য জগত, অন্য আঙ্গিকে সাজানো
যেখানে গান বা কাব্য চর্চা নয়,
শুধুই মানবিক, শুধুই অশরীরী
নেই কোন পাপের রূপ, কথকতা
স্বীকারক্তির দায়মুক্ত জীবন

সোমবার, ৮ জুন, ২০০৯

মুক্ত

কূপ হতে মুক্ত হয়ে, পুকুর নয় নদী নয় একদম সাগরে
সমুদ্রের বিশালত্বের কাছে সব ভুলে আন্যান্য প্রাকৃতিক বিঢ়য়
একমনে প্রার্থনা, সাধনা , নিজেকে জানার বাসনায় ব্যস্ত
সব কিছু লয় ক্ষয় বৃহৎ আধারের মাঝে।

সোমবার, ১ জুন, ২০০৯

স্বীকারোক্তি

কোন এক সময়, অথবা আজই
অকপটে বলা যায় ফোনে বা নেটে
গৃহ হতে গৃহান্তরে
নির্দিধায় গতি

সুন্দর এবং মস্তিষ্ক ঘটিত সম্পর্কে
বিভ্রান্তিতেই আবসান ঘটে
উড়ন্ত জীবনের
খুড়িয়ে চলো বা লোকান্তরিত ঘটুক
পাখি বিচিত্রতায় রঙীন
মানবজমিন থাকে না পতিত
আবাদে ব্যস্ত কারিগর পুরুষ

সফল কৃষক ঘরে তোলে
ফসলের ঘ্রান
মেধা হীনেরা অসফলে ভোগে,
ভুলের মাসুলে কেটে যায় সময়
ফেরার পথটুকু বিলুপ্তি প্রায়

সব চলার ব্যস্ততায়
ক্লান্তিটুকুই বাকী
বৈচিত্র হীনতায় মুক্তি পিয়াসী
খোঁজে নতুন সরোবর স্নানের

পুরাতনে আসেনা আজানা কম্পন
এবার অন্য জগত,
অন্য আঙ্গিকে সাজানো
যেখানে গান বা কাব্য চর্চা নয়,
শুধুই মানবিক, শুধুই অশরীরী
নেই কোন পাপের রূপ,
কথকতা
স্বীকারক্তির দায়মুক্ত জীবন

কিভাবে পেলাম এই লিঙ্ক?

আজ এই ব্লগটা তৈরি করলাম স্বাতীর বদৌলতে। আমাকে এই লিঙ্ক টা স্বাতী পাঠিয়েছে তাই ভাবলাম দেখি এটাতে কি কি সুবিধা পাওয়া যায়।
আজ এই ব্লগটা তৈরি করলাম স্বাতীর বদৌলতে। আমাকে এই লিঙ্কটা স্বাতি পাঠিয়েছে