সোমবার, ১৩ জুলাই, ২০১৫

ফ্লাশব্যাক
চাঁদের আলো অকৃপণ নেমে এলো
বিদ্যুৎহীন দেশে
ঝকমকে নীলাকাশ, সবুজ ঘাস
নগরীর এদিক-সেদিক
বিদ্যুৎহীন শহর আলোকিত

একটা ব্যতিক্রম রাত
আদিমতার ভেতর ফিরে যাওয়া
টিমটিমে বাতির পরশ
ভুলে গেছি সেই কবে
যেখানে রাত গভীর হলে
গাছে গাছে ভুতের আস্তানা হতো
ভয় পেয়ে ঘুমিয়ে যেত ...
দুষ্ট শিশু-কিশোর দল
কুয়া, পুকুর, চাপকলের জল
হারিকেন, কুপি , হ্যাজাক বাতি
ভুলে গেছি সকলকেই
বর্তমানের সহজতায়
একটা দিনের অসামঞ্জস্যে
শহরে পড়ে গেছে পানির যোগান
মোমবাতির সন্ধান
সিএনজি গ্যাসের অভাবে...
পাবলিক লোকাল বাস প্রায় বন্ধ
বড় বড় মার্কেট গুলো
৮টার মধ্যেই পাততাড়ি গুটায়
মোবাইলে চার্জ শেষ হয়...যোগাযোগহীন
বন্ধ হয় নেটের আড্ডা ফেবুতে
ফিরে আসে হারিয়ে যাওয়া গান
বই-পড়া, ঘরের মানুষের সাথে
ঘরোয়া আড্ডা, খুনসুটি
চার্জার বা মোমের আলোয়
মজার মজার গল্প
যা হারিয়ে গিয়েছিল...
সময়ের খরস্রোতে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন