সোমবার, ১৩ জুলাই, ২০১৫

একটা বাড়ি এখন শুধুই ইতিহাস
দেয়ালগুলো সবুজ শ্যাওলা পোষাকে
ইটের গাঁথুনীতে নাড়া দেয়
পলাশ-শিমূলের ছায়ায়
একাকি কুকুর আনমনে নিরুদ্দেশ

ধর্মীয় উন্মাদেরা অস্ত্রের শিক্ষা্য়
নিজেদের শানায় খুর-কাঁচি নিয়ে
ওৎ পেতে থাকা ধূর্ত শেয়াল                
                 মুক্তচিন্তক মস্তকের
আইন গুলো এখানে ঢিমেতালে চলে

কুকুর-শাল-তমাল
            চেনে মানুষ
ধর্মান্ধরা মানুষ চেনে না            
চেনে বুজরুকি ভোঁতা বুদ্ধির নিরীহ বলদ
ব্যবসা সেখানে চলে রমরমা

আমার বাগানে তুই ব্যাটা কে
ধর্ম নাচার করে
                 ব্যবসা ওঠাস লাটে?
দিলাম তোর কল্লাখানি কেটে
টিকিটি আমার ধরতে পারবে না
            আমরা সংঘবদ্ধ
বিশাল বাহিনী আলখাল্লা পরা
             দেখতে একই

তোরা খাপছাড়া, আগাছার মতো
একটানেই সব উপড়ে ফেলি।
প্রশাসন এখানে
               তোদের পক্ষে নয়
এটাই আমাদের সবচেয়ে
                 বড় হাতিয়ার
তাই তোরা হবি শুধুই ইতিহাস
মাঝেমধ্যে স্মরণসভায়
স্মৃতিবিজড়িত কথার কপচানি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন