প্রসব যন্ত্রনা একটা বড় ধরনের যন্ত্রনা এ যন্ত্রনা কখনই পুরুষদের ভোগ
করতে হয় না। এটাকে ওভারকাম করার জন্য অপারেশন করে ডেলিভারীর ব্যাবস্থা করা
হয়েছে। এতে স্বামীও স্ত্রীর জন্য খরচ করে তার কষ্টের কিছুটা ভাগীদার হয়।
তবে অপারেশনের পর কিন্তু নারীদের অনেক সমস্যাও হয়। আসলে আমরা কি জানি অনেক
সময় অপ্রয়োজনেও হাসপাতাল বা ক্লিনিকগুলোতে অপারেশন করে? আমরা যদি এ
ব্যাপারে একটু সচেতন হই তাহলে কিন্তু আমাদের ক্লিনিকগুলো ঠকাতে পারবে না।
এ ব্যাপারে আমার একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি:
আমি যখন প্রেগনেন্ট হলিফ্যামিলী হাসপাতালে জরুরী ভিত্তিতে ভর্তি হতে বললো ডেলিভারীর জন্য। আমি জিজ্ঞেস করলাম কেন? তারা বললেন আপনার নরমাল ডেলিভারী হবে না, পানি শুকিয়ে গেছে। আমি যথাবিহিত ভর্তি হলাম। আমি কিন্তু নরমাল, কোনো সমস্যা নেই, বাচ্চার মুভমেন্ট ভালই...আমি সারাদিন ঘুরে ঘুরে সব ওয়ার্ডে বিভিন্ন ডেলিভারীর জন্য যে সব ভর্তি হয়েছে তাদের দেখছি। রাতে বলা হলো কাল সকাল ৮টায় আপনার অপারেশন। আমি বললাম রাতে যে ডাক্তার আসবেন আমি তার সাথে কথা বলবো। গেলাম ওনার কাছে। জিজ্ঞাসা করলাম, " ম্যাডাম আমিতো খুবই সুস্থ, আমার বাচ্চার মুভমেন্টও ভালো, তাহলে আমাকে কেন বলা হলো আমার ভেতরে পানি শুকিয়ে গেছে? পানি শুকালে কি বাচ্চার নড়াচড়া স্বাভাবিক থাকতো? আর আমার ডেট ওভার হয়ে গেছে যে বলছেন, কিভাবে? আমিতো শেষ মাসিকের তারিখটা বলতেই পারিনি?" উনিও হচচকিয়ে গেলেন, সাথে সাথে আমাকে যে ডাক্তার ভর্তির কথা বলেছিলেন ওনাকে ফোন করলেন। তারপর আমাকে বললেন, আপনি কি বাসায় চলে যেতে চান? ব্যাথা হলে তারপর আসতে চান? আমি বললাম , " হ্যা" তারপর ২ দিন পর স্বাভাবিকভাবেই আমার ডেলিভারী হলো, বাসায়। আসলে আমরা যদি নিজে সাহসী মনোভাব রাখি কেউ , কোথাও আমাদের সাথে অভিনয় করে ঠকাতে পারবে না।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন