তোমার কাছে পৌঁছাবার কোন সময়-অসময় নেই
রাত দুপুরে অথবা সকাল- বিকালে চলে যাই নির্দ্বিধায়
তোমার বাহু বন্ধনে ,কন্ঠ বেস্টন করি
চলে যাই সুদূর কল্প রাজ্যে
কথা হয় কাব্যময়, গানের মতো রিনিঝিনি
কথার পিঠে কথার ফোড় দিয়ে
নঁকশী কাথা বুনি , তাতে ঘুমিয়ে যাই
বঞ্চনার বেদনা ভুলে
ফিরে আসে দুরন্ত শৈশব ও তারুন্যের থিতু হয়ে যাওয়া
সময়ের যাঁতাকলের ঘটনা সমূহ
যা আরন্যক যা অবর্ননীয়
চলে আসে নির্দ্বিধায় রঙ্গীন প্রজাপতির পাখায় চড়ে
এভাবেই চলে কথার বিহার প্রতিদিন তোমাতে আমাতে
যাতে আলগ্ন বুদ হয়ে, প্রতীক্ষার প্রহর গুনি
কোন অভিনেতার মমতার কাছে
নির্ভয়ে ঘুমিয়ে পড়া গ্লাস ভরে দুধ খেয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন