সবাই যদি পারে, পাখি পারে পিঁপড়া পারে
মানুষ কেন পারবে না?
শুধু পারতে হলে দৃঢ়তা চাই
আর হারানোর মানসিকতা
মানতে হবে সর্ম্পকের এই তারতম্যের
সর্ম্পকে চিরস্থায়ী বলে কিছু নেই
ডিম থেকে বাচ্চা , সঙ্গী থাকে বাসা বোনে
খাবার আহরণে কেটে যায় দিন
যখন প্রয়োজন শেষ ফুরায় সব লেনদেন
বাসা ছেড়ে পাখি যায় উড়ে
এভাবেই চরম ভাললাগা,
ভালবাসায় অনাকর্ষণ আনে
কেউ মানতে জানে, কেউ পারে না
বিরক্তির পর্যায়ে আনে সম্পর্ক
বুদ্ধিমান চলে যায় পাখি পর্যায়ে
সব অভ্যাসের বিসর্জন দিয়ে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন