সোমবার, ১২ অক্টোবর, ২০০৯

ডায়রী জীবন
০৯/১০/০৯
স্বচ্ছ টেবিল গ্লাসে বিমূঢ় ডায়রী
অনাদর অবহেলায় একাকী পতিত
বহদিন অষ্পৃশ্য বিবাগী সন্নাসী
লেখাহিন এলোমেলো যাপিত জীবন

নেমে এলো কাঙ্খিত আশার বরষা
পত্র পুষ্পে বৃক্ষ সবুজ সতেজ
পাখির ডানায় আবেগ সুরের
রক্ত প্রতিমায় যৌবন জোয়ার

আঁকিঝুকি ভরে গেল ডায়রী পাতায়
আরো গেল বুক ভরা ভরসা আবেগ
লালিমায় মুগ্ধ আকাশ প্রদীপ
কুহুতানে বনভূমি উদ্বেল সৌরভ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন